শর্তাবলী

১. পরিচিতি

কবুল ডট কম একটি অনলাইন বিয়ের পরিচয় প্ল্যাটফর্ম। এখানে অ্যাকাউন্ট খুলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।

২. যোগ্যতা

বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের ন্যূনতম বয়স ২১ এবং মেয়েদের ১৮ বছর। এর কম বয়সী কেউ অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনি শুধু বিয়ের উদ্দেশ্যে এই সাইট ব্যবহার করবেন।

৩. সঠিক তথ্য

নাম, বয়স, ছবি, পেশা, বৈবাহিক অবস্থাসহ সব তথ্য সত্য হতে হবে। অন্য কারও ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না। ভুয়া তথ্য ধরা পড়লে অ্যাকাউন্ট বন্ধ করা হবে।

৪. যা করা নিষিদ্ধ

ভুয়া প্রোফাইল খোলা, প্রতারণা করা, কারও কাছে অগ্রিম টাকা বা উপহার চাওয়া, অশালীন বা আপত্তিকর লেখা বা ছবি দেওয়া, কাউকে বিরক্ত বা হুমকি দেওয়া, এবং প্যাকেজ এড়াতে পোস্ট বা মন্তব্যে ফোন নম্বর দেওয়া। এসব করলে এডমিন কোনো নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন।

৫. প্যাকেজ ও পেমেন্ট

প্রোফাইল দেখা, পোস্ট, মন্তব্য ও এক্সপ্লোর বিনামূল্যে। ফোন নম্বর দেখতে এবং মেসেজ পাঠাতে প্যাকেজ কিনতে হয়। পেমেন্ট শুধু বিকাশের মাধ্যমে হয় এবং সফল হলে প্যাকেজ নিজে থেকে চালু হয়। প্রতিটি প্যাকেজে নির্দিষ্ট সংখ্যক ফোন নম্বর দেখা যায় এবং একটি মেয়াদ থাকে। একবার আনলক করা নম্বর আবার কোটা কাটে না। মেয়াদ শেষ হলে মেসেজ পাঠানো বন্ধ হয়।

৬. টাকা ফেরত

প্যাকেজ চালু হয়ে গেলে সাধারণত টাকা ফেরত দেওয়া হয় না। কারিগরি ত্রুটিতে একই পেমেন্ট দুইবার কাটলে বা টাকা কেটেও প্যাকেজ চালু না হলে যাচাই করে সমাধান করা হবে। এজন্য যোগাযোগ পাতায় দেওয়া নম্বরে জানান।

৭. বিজ্ঞাপন

বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপনের বিষয়বস্তুর জন্য নিজে দায়ী। অবৈধ, প্রতারণামূলক বা অশালীন বিজ্ঞাপন এডমিন যেকোনো সময় বন্ধ বা মুছে ফেলতে পারেন।

৮. দায়সীমা

কবুল শুধু পরিচয়ের মাধ্যম। ব্যবহারকারীদের দেওয়া তথ্যের সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না। কথা বলা, দেখা করা বা বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে ও পরিবারের মাধ্যমে ভালোভাবে যাচাই করুন।

৯. অ্যাকাউন্ট বন্ধ

আপনি চাইলে সেটিংস থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন। শর্ত ভাঙলে আমরাও অ্যাকাউন্ট বন্ধ করতে পারি।

১০. পরিবর্তন

প্রয়োজনে এই শর্ত বদলানো হতে পারে। বদলের পর সাইট ব্যবহার করলে নতুন শর্ত মেনে নেওয়া হয়েছে ধরা হবে।

গোপনীয়তা নীতি আমাদের সম্পর্কে নিরাপত্তা টিপস যোগাযোগ