গোপনীয়তা নীতি

আমরা কী তথ্য নিই

নাম, মোবাইল নম্বর, ইমেইল (ঐচ্ছিক), জন্মতারিখ, লিঙ্গ, বর্তমান দেশ, ছবি এবং আপনার প্রোফাইলে দেওয়া অন্যান্য তথ্য। নিরাপত্তার জন্য লগইনের সময়ের আইপি ঠিকানা, আনুমানিক দেশ ও শহর এবং ডিভাইসের ধরন সংরক্ষণ করা হয়।

তথ্য কীভাবে ব্যবহার হয়

প্রোফাইল দেখানো, পছন্দের মানুষ খুঁজে দেওয়া, প্যাকেজ ও পেমেন্ট চালানো, ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণা ঠেকানো এবং আপনাকে প্রয়োজনীয় নোটিফিকেশন পাঠানোর জন্য।

কে কী দেখতে পারে

আপনার প্রোফাইল, ছবি ও পোস্ট শুধু বিপরীত লিঙ্গের নিবন্ধিত সদস্যরা দেখতে পারেন। আপনার মোবাইল নম্বর সবার কাছে লুকানো থাকে। শুধু প্যাকেজ কিনে আনলক করলে সেই সদস্য নম্বরটি দেখতে পান। আপনার ইমেইল ও পাসওয়ার্ড অন্য কেউ দেখতে পারেন না।

পেমেন্টের তথ্য

পেমেন্ট বিকাশের নিরাপদ পেজে হয়। আপনার বিকাশ পিন আমরা দেখি না বা রাখি না। শুধু ট্রানজেকশন আইডি, টাকার পরিমাণ ও সময় রাখা হয়।

চ্যাট ও এডমিন

নিরাপত্তা ও অভিযোগ নিষ্পত্তির জন্য এডমিন প্রয়োজনে মেসেজ ও রিপোর্ট দেখতে পারেন।

তথ্য মুছে ফেলা

সেটিংস পাতার নিচে "অ্যাকাউন্ট মুছে ফেলুন" থেকে আপনার সব তথ্য, ছবি ও মেসেজ চিরতরে মুছে ফেলতে পারবেন। শুধু পেমেন্টের হিসাব আইনি ও হিসাব রাখার প্রয়োজনে সংরক্ষিত থাকতে পারে।

তৃতীয় পক্ষ

আমরা আপনার তথ্য বিক্রি করি না। শুধু পেমেন্টের জন্য বিকাশ এবং আনুমানিক অবস্থান জানতে একটি আইপি লোকেশন সেবা ব্যবহার করা হয়।

শর্তাবলী আমাদের সম্পর্কে নিরাপত্তা টিপস যোগাযোগ