নিরাপত্তা টিপস
দেখা করার আগে
পরিবারের কাউকে জানান। প্রথমবার দেখা হোক খোলা ও জনসমাগমের জায়গায়। সম্ভব হলে পরিবারের সদস্যকে সাথে নিন।
টাকা ও ব্যক্তিগত তথ্য
কেউ বিয়ের আগে টাকা, উপহার বা বিকাশ পাঠাতে বললে সাবধান হোন, এটি প্রতারণা হতে পারে। জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের তথ্য বা বিকাশ পিন কাউকে দেবেন না।
যাচাই
পরিবারের মাধ্যমে পেশা, শিক্ষা ও বৈবাহিক অবস্থা যাচাই করুন। ছবি ও কথার মধ্যে অমিল পেলে সতর্ক হোন।
সন্দেহ হলে
প্রোফাইল, পোস্ট বা মন্তব্যে থাকা "রিপোর্ট" বাটনে চাপ দিন। আমরা যাচাই করে ব্যবস্থা নেব।